মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

মুসলিম বিরোধী আইন: মঙ্গলবার বৈঠকে বসছে ভারতের মুসলিম নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুসলিম বিরোধী সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) আন্দোলন কোনও ভাবেই শুধু মুসলিমদের প্রতিবাদ নয়। আন্দোলনের গায়ে ‘মুসলিম বিদ্রোহে’র তকমা লাগিয়ে আরএসএস-বিজেপি যাতে ফায়দা তুলতে না পারে, তার জন্য রণকৌশল স্থির করতে বৈঠকে বসছে দেশের প্রথম সারির সমস্ত মুসলিম সংগঠন। খবর আনন্দবাজারের।

আগামীকাল মঙ্গলবার হায়দরাবাদে ওই বৈঠক বসছে। বৈঠকে যোগ দেবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, দারুল উলুম দেওবন্দ, জমিয়তে উলামায়ে হিন্দ, জামায়াতে ইসলামী হিন্দ, মুসলিম মজলিসে মুশাওয়ারাত-সহ একাধিক সংগঠন।

দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি, জমিয়তের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি, পার্সোনাল ল বোর্ডের খালিদ সইফুল্লাহ রহমানির পাশাপাশি বেশ কিছু মুসলিম বিশিষ্ট জন ও আইনজীবীর ওই বৈঠকে থাকার কথা। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কলকাতায় শান্তিপূর্ণ ভাবে বিরাট জমায়েতের প্রেক্ষিতে জমিয়তের রাজ্য সভাপতি এবং এ রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীকেও হায়দরাবাদে ওই দিন আমন্ত্রণ জানানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ