মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

যুক্তরাষ্ট্রে গির্জায় গোলাগুলি, হামলাকারীসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি গির্জায় এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২ জন নিহত হয়েছেন। পরে গির্জার এক সশস্ত্র সদস্যের গুলিতে হামলাকারীও প্রাণ হারান। খবর বিবিসির।

স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে এ হমলার ঘটনা ঘটে।

হোয়াইট সেটেলমেন্টের ক্রিস্ট এলাকার ওয়েস্ট ফ্রিওয়ে গির্জায় হামলাকারী প্রার্থনারত লোকজনের মাঝখান থেকে হঠাৎ করে উঠে দাঁড়ান। এরপ তিনি একটি বন্দুক বের করে গুলি চালাতে শুরু করেন।

পুলিশ জানিয়েছে, কী কারণে ওই হামলা চালানো হয়েছে তারা তা খতিয়ে দেখছেন। স্থানীয় সময় রোববার সকাল ১১টা ৫০ মিনিটে গির্জায় প্রার্থনার সময় ওই হামলার ঘটনা ঘটে।

গির্জায় গোলাগুলির ঘটনায় দু'জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট ওই গোলাগুলির ঘটনাকে সহিংস ঘটনা বলে উল্লেখ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ