বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সিলেটের সাবেক ছাত্রলীগ নেতার ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা প্রদ্যুত রায়। তিনি সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।

গত শনিবার শাহজালাল উপশহর ই-ব্লক জামে মসজিদে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে মুসল্লিদের জানান প্রদ্যুত রায়। ইসলাম ধর্মের আদর্শকে ভালোবেসে এবং এর জীবন চলায় এ ধর্মের নীতির ওপর আকর্ষিত হয়েই তিনি ধর্মান্তরিত হয়েছেন বলে জানান প্রদ্যুত রায়।

উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। বিশ্বাসের ভিত্তিতেই সজ্ঞানে ও সেচ্ছায় এ ধর্মে দিক্ষিত হয়েছি।

ধর্মান্তরিত হওয়ার বিষয়ে প্রদ্যুত রায় বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মের আদর্শকে ভালোবেসে আমি ধর্মান্তরিত হয়েছি। এখন আমার পরিচয় আমি একজন মুসলমান। পরিবারের মধ্যে একমাত্র আমিই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কিন্তু নিজেকে একা মনে করছি না। পুরো মুসলিম উম্মাহই আমার ভাই।

ধর্মান্তরিত হওয়ার পর প্রদ্যুত রায়ের নতুন নাম রাখা হয়েছে নূর মোহাম্মদ হাসান।

প্রসঙ্গত ৯০ দশকে ছাত্রলীগের একজন জনপ্রিয় নেতা ছিলেন প্রদ্যুত রায়। পরবর্তীতে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ