মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে আল্লামা আশরাফ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

জামিয়া মালিবাগ সূত্রে জানা গেছে, বার্থক্যজনিত বিভিন্ন রোগের কারণে বেশ কিছুদিন ধরে দেশের শীর্ষ এ আলেম গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। হৃদরোগে আক্রান্ত হলে গতকাল রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আসগর আলী হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় তাকে।

পরিবার সূত্রে জানা গেছে,  আল্লামা আশরাফ আলী আজগর আলী হাসপাতালে ডাক্তার নাজমুল ইসলামের অধীনে চিকিৎসাধীন ছিলেন। বার্থক্যজনিত বিভিন্ন রোগের সাথেসাথে নিউমোনিয়ায় আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ