বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

২০১৯ সালে যাদের হারালাম আমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান
সহ-সম্পাদক

মহাকালের অমোঘ নিয়মে বিদায়ের ঘণ্টা বাজছে ২০১৯ সালের। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি কেউ কেউ নতুন বছরের পরিকল্পনাও সাজাতে বসে গেছেন। আনন্দ-বেদনা, আশা-নিরাশার ভেলায় চড়ে সবাই ২০১৯ সালকে বিদায় জানানো প্রস্তুতির মাঝে মনে উঁকি দিচ্ছে নতুন ২০২০ কে নিয়ে নানা স্বপ্ন।

অনেক স্বপ্ন, অর্জনের পাশাপাশি ২০১৯ আমাদের দিয়েছে কিছু হারানোর ক্ষত। এ বছর বেশ কয়েকজন আলেম পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। যাদের মাধ্যমে মানুষ পেয়েছে সত্য সুন্দরের শিক্ষা। আলোকিত হয়েছে আত্মভোলা মানুষ। আসুন জেনে নেই তাদের সম্পর্কে।

আল্লামা শরীফ শাহজালাল (৮ জানুয়ারি)

উজানী মাদরাসার শাইখুল হাদীস ও সৈয়দপুর কামিল মাদরাসার সাবেক শাইখুল হাদীস এবং কুতুবুল আলম কারী ইব্রাহীম রহ. এর নাতি আল্লামা শরীফ শাহজালাল ইন্তেকাল করেছেন। ৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তিনি নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আল্লামা শরীফ শাহজালাল রহ. হাফিজুল হাদিস হিসেবে খ্যাত ছিলেন। তিনি চাদপুরের জামেয়া ইসলামিয়া ইবরাহীমিয়া উজানী মাদরাসায় দীর্ঘ দিন ধরে শাইখুল হাদিস হিসেবে খেদমত করেছেন।

সৌদির প্রখ্যাত আলেম আহমদ আল-আমরি (২০ জানুয়ারী, ২০১৯)

সৌদি আরবের প্রখ্যাত আলেম আহমদ আল-আমরি মস্তিষ্কের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়ে গিয়ে ইন্তেকাল করেন। ২০ জানুয়ারী রোববার জেদ্দার একটি হাসপাতালে তিনি মারা যান।

আহমদ আল-আমরি মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন। তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় বলে দাবি করে প্রিজনার অব কনসেন্সাস নামের সৌদি একটি মানবাধিকার সংগঠন।

তরুণ আলেম শাহাদাত ফয়সাল ( ৪ ফেব্রুয়ারি, ২০১৯)

তরুণ আলেম, লেখক ও গবেষক মাওলানা শাহাদাত হো‌সেন খান ফয়সাল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ফুসফুসের সমস্যায় আক্রান্ত ছিলেন।

মাওলানা শাহাদাত ফয়সাল সমকালীন প্রকাশনীর সম্পাদক এবং মাদরাসাতুন নুর-এর প্রিন্সিপাল ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একজন উপস্থাপক ও বক্তা।

টিভি রিয়েলিটি শো আলোকিত জ্ঞানীর ২০১৫ সালের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। কুরআন গবেষণার জন্য তিনি গড়ে তুলেছিলেন কুরআন রিসার্চ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান।

চুরিহাট্টার আগুনে ২ আলেমের মৃত্যু ( ২১ ফেব্রুয়ারি, ২০১৯)

পুরান ঢাকার চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে মাওলানা à¦