বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

'আমাকে অ্যারেস্ট করার জন্য তড়িঘড়ি করে রিলিজ দেয়া হচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে ছাড়পত্র দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছাড়েন তিনি।

এসময় ভিপি নুর সংবাদিকদের বলেন, আমাকে অ্যারেস্ট করার জন্য তড়িঘড়ি করে রিলিজ দেয়া হচ্ছে। আইসিটি আইনে মামলা হয়েছে আমাদের নামে। ডাকসুর নির্বাচনের তিন মাস মেয়াদ আছে। এ মামলায় গ্রেফতার হলে দুই মাসের আগে জামিন হয় না। তাই তড়িঘড়ি করে আমাকে হাসপাতাল থেকে ছুটি দেয়া হয়েছে।

তিনি বলেন, ঘটনার দিন লাইট বন্ধ করে আমাদের মারধর করে ছাত্রলীগের সভাপতি সঞ্জিত ও সেক্রেটারি সাদ্দাম। তারা আমার ভাই আমিনুরকে পিস্তলের বাট দিয়ে মেরে তিন তলা থেকে ফেলে দেয়। অন্যদেরও এভাবে মেরেছে। সরকারের দুঃশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম কথা বলায় আমাকে হত্যা করতে চেয়েছে।

‘আমি হাঁটতে পারি না, সোজা হয়ে দাঁড়াতে পারি না। কাশি দিলে পাজরে ব্যথা পাই। মাথা ঘুরায়, চোখে ঝাপসা দেখি। আমার চিকিৎসার ব্যাপারে সন্দেহ আছে। আমাকে মেরে ফেলার জন্য আটবার হামলা করা হয়েছে। আর এগুলো করা হচ্ছে সরকারের ইশারায়।’

ভিপি নুর বলেন, সাধারণ মানুষ ও ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে আজ আওয়ামী লীগ ক্ষমতায়। ছাত্রলীগ যেভাবে হামলা করেছে, যদি এদের বিচার না হয় তাহলে অন্য সরকার এলে এভাবেই চলতে থাকবে। এ ঘটনায় যারা জড়িত তাদের যেন বিচার হয়।

এদিকে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ডের প্রধান নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. রাজিউল হক বলেন, ভিপি নুরকে ছুটি দেয়া হয়েছে। গতকাল তার কাছে ছাড়পত্র বুঝিয়ে দেয়া হয়। এছাড়া নাজমুল, ফারাবী ও ফারুককে ছাড়পত্র দেয়া হবে। তিনি বলেন, তাদের অবস্থা ভালো আছে। কোনো সমস্যা হলে ফলোআপে আসতে বলা হয়েছে। এছাড়া নেফ্রোলজি বিভাগে সোহেল ও আমিনুর আছে।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে নিজ কক্ষে হামলার শিকার হন ভিপি নুরুল হক নুর। এ সময় আহত অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ