বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আল্লামা আশরাফ আলীর ইন্তিকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  প্রখ্যাত আলেমে দ্বীন বেফাকুল মাদারিসলি আরাবিয়ার সিনিয়র সহসভাপতি ও আল হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান, জামিয়া শারইয়াহ মালিবাগের প্রিন্সিপাল মাওলানা আশরাফ আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ প্রদত্ত এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম মাওলানা আশরাফ আলী একজন প্রথিতযশা আলেমে দ্বীন ছিলেন। ইলমে নববীর বিস্তার ও দ্বীন প্রতিষ্ঠার কাজে তিনি আজীবন নিয়োজিত ছিলেন। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

প্রদত্ত যৌথ শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম মাওলানা আশরাফ আলী রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ