বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী৩১ ডিসেম্বর রাত ১. ৪০ মিনিটে ঢাকা আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ আনসারী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

শোক বানীতে নেতৃদ্বয় বলেন, আল্লামা আশরাফ আলী ইসলাম ও দেশ বিরোধী ষড়যন্ত্রের মোকাবেলা ও খেলাফত প্রতিষ্ঠার কাজে মৃত্যুর আগ পর্যন্ত ভূমিকা রেখেগেছেন।

নেতৃবৃন্দ আরো বলেন, মরহুম দ্বীনি শিক্ষা সম্প্রসারণ ও কওমী মাদরাসা শিক্ষার সরকারী স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তিনি দ্বীর্ঘ সময় বোখারী শরীফের দারস দিয়েছেন, দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার মৃত্যুতে একজন দেশপ্রেমিক ও আধ্যাতিক এবং খেলাফত প্রতিষ্ঠার রাহবারকে হারিয়েছে। যা অপূরণীয়।

নেতৃদ্বয় মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব ও তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন এবং তাদেরকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন আল্লাহপাক রাব্বুল আলামীনের দরবারে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ