মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরীর শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইয়্যাতুল উলয়া লিল জা'মেয়াতিল কাওমিয়্যাহ বাংলাদেশের কো চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, জামেয়া শারইয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল ও শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, আল জামেয়া আল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী ।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে আল্লামা আশরাফ আলীর ইন্তেকালের খবর শুনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া এক শোকবার্তায় মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী বলেন, মরহুম আল্লামা আশরাফ আলীর ইন্তেকালে জাতি এক দরদী রাহবারকে হারালো, তার ইন্তেকাল উম্মাহর জন্য অপূরণীয় ক্ষতি, তিনি ছিলেন দেশ-জাতি, ও মুসলিম উম্মাহর অবিভাবক এবং আমাদের কাছে অমূল্য এক সম্পদ। আমি মহান আল্লাহ তা'য়ালার দরবারে দোয়াকরি তিনি যেন দ্বীন দরদি এ মহান আলেমকে বেহেশতের উচ্চ মাকাম দান করে।

আল্লামা আশরাফ আলীর জানাজা নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় আজ মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

আল্লামা আশরাফ আলী রহ. কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ফলডার পাড় গ্রামে জন্মগ্রহণ করেন।  ২০১৩ সাল থেকে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় হাদিসের দরস দিচ্ছিলেন। প্রিন্সিপাল হিসেবে এই মাদরাসাটিকে সুনামের সাথেই পরিচালনা করে আসছিলেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছিলেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ