মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

'আল্লামা আশরাফ আলী রহ. এর ইন্তেকালে জাতি একজন অভিভাবক হারালো'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এবং আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া’র কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী রহ. এর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হছিবুল ইসলাম বলেন, শাইখুল হাদীস আশরাফ আলী ছিলেন দেশের বিশিষ্ট আলেমে দীন, হাদিস শাস্ত্রের পণ্ডিত, বয়োজেষ্ঠ আলেম ও অসংখ্য দীনি শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের পৃষ্ঠপোষক। দীনি শিক্ষার প্রচার ও প্রসারে তার বিশেষ অবদান অনস্বীকার্য। তার ইন্তেকালে এদেশের মানুষ একজন অভিভাবককে হারালো।

দোয়া মাহফিলে আশরাফ আলী রহ. এর রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

ইশা ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল নূরুল করীম আকরামের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, কওমি মাদরাসা সম্পাদক নূরুল বশর আজিজী, স্কুল সম্পাদক মাহমুদুল হাসান ও সদস্য জামাল উদ্দিন খালিদ প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ