মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

আল্লামা আশরাফ আলী রহ.এর জানাজায় অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজা নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হবে। আল্লামা আশরাফ আলী রহ. এর জানাজায় অংশগ্রহণ করবেন আল্লামা শাহ আহমদ শফি।

আল্লামা আশরাফ আলী জানাজার নামাজে আগত মুসল্লিদের সুবিধার্থে বেশ কিছু নির্দেশনা দেয়া হলো।

১. জানাজা কুমিল্লার নিজ বাড়িতে দুপুর ২.৩০মিনিট।

২. হজরতকে দেখার জন্য ব্যবস্থা থাকবে৷ নির্ধারিত শৃঙ্খলা বজায় রেখে হজরতকে শেষবারের মত দেখতে পারবেন৷

৩. কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে আল্লামা আশরাফ আলী সাহেবের বাড়ি পর্যন্ত প্রতিটি পয়েন্টে আগত মুসল্লিদের জন্য রাহবার রয়েছে৷ যে যেখান থেকেই আসেন হজরতের বাড়িতে পৌঁছার ক্ষেত্রে রাহবারগণ আপনাদের সহযোগিতা করবে৷ বিশ্বরোড ওভারব্রিজের পূর্ব ও পশ্চিম পাড়, হোটেল নূরজাহানের ইউটার্ন, যাত্রাপুর রাস্তার মাথা ও বিজয়পুর বাজারে রাহবারগণ অবস্থান করবে৷ এছাড়াও পয়েন্টগুলোতে লোকেশন দেয়া থাকবে৷

৪. জানাজায় শরিক হতে চাওয়া মুসল্লিদের প্রাইভেট ও মোটর সাইকেল অলিরবাজার হাইস্কুল মাঠে পার্কিং হবে। বাস ও বড় গাড়ি বিজয়পুর বাজারের পাশের ব্রিকফিল্ডের খোলা মাঠে পার্কিং হবে৷

৫. ঢাকা থেকে আগত মুসল্লিদের সর্বপ্রকারের সহযোগিতার জন্য জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম, জামিয়া রশীদিয়া রানির বাজার, জামিয়াতুস সুন্নাহ বিশ্বরোড মাদরাসাসহ কুমিল্লার ছোট বড় সকল মাদরাসা প্রস্তুত রয়েছে৷

৬. দূর-দূরান্তের মুসল্লিদের জন্য পানি ও দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ