বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ইরাকে সেনাঘাঁটিতে মার্কিন হামলায় নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে এক মার্কিন ঠিকাদারকে হত্যার প্রতিশোধ নিতে গত শুক্রবার দেশটির আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির অন্তত পাঁচটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছেন মার্কিন সেনারা।

জানা যায়, ইরাক-সিরিয়ার সীমান্তবর্তী ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর রোববার সন্ধ্যায় ড্রোনের মাধ্যমে এসব হামলা চালায় মার্কিন বাহিনী।এতে অন্তত ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এ ঘাঁটিগুলো ইরান সমর্থিত সংগঠন হিসবুল্লাহর ঘনিষ্ঠ।

প্রেসিডেন্ট বারহাম সালিহ ও প্রধানমন্ত্রী আদেল আব্দুল-মাহদি সে দেশের আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, এ হামলার মাধ্যমে ইরাকের সার্বভৌমত্বের প্রতি আঘাত হেনেছে আমেরিকা।

২০১৪ সালে হাশদ আশ-শাবি গঠিত হয়। ২০১৬ সালে ইরাকের পার্লামেন্টে আইন পাস করে এ বাহিনীকে ইরাকের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, তারা হাশদ আশ-শাবির সঙ্গে সংশ্লিস্ট হিজবুল্লাহর কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

এ হামলার জের ধরে ইরাকের সব মার্কিন ঘাঁটিকে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। হাশদ আশ-শাবির শীর্ষস্থানীয় নেতা জাওয়াদ কাজেম রাবিয়াভি জানিয়েছেন, পশ্চিম ইরাকের আল আনবার প্রদেশের আল-কায়েম শহরে হাশদ আশ-শাবি’র কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকা। এসব হামলায় হাশদ আশ-শাবির ২৫ সদস্য নিহত এবং অপর ৫১ জন আহত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ