বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

নতুন পররাষ্ট্র সচিব হলেন মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেলেন মাসুদ বিন মোমেন।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন মোমেন।

জানা যায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাহউদ্দিন নোমান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সদ্য সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন মাসুদ বিন মোমেন।

মাসুদ বিন মোমেন ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডার। এই কূটনীতিক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে দুই দেশের সম্পর্ক খুবই জোরদার হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও রোহিঙ্গা ইস্যু সামাল দিতে বেশ দক্ষতার পরিচয় দেন এই কূটনীতিক।

৭ বছর পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সর্বশেষ অফিস করেন মো. শহীদুল হক। তার স্থলাভিষিক্ত হলেন মাসুদ বিন মোমেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ