শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

বাম জোটের কর্মসূচিতে লাঠিচার্জের নিন্দা জানাল ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাম জোট আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যলয় অভিমুখে কালো পতাকা মিছিল কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ ও নেতা-কর্মীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে  ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৩০ ডিসেম্বর) দলটির মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাম জোটের কর্মসূচিতে পুলিশি হামলা, বেধড়ক লাঠিপেটা ও নেতা-কর্মীদের আহত করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানচ্ছি। অবিলম্বে এ ন্যাক্কারজনক ঘটনার বিচার করতে হবে।

বিবৃতিতে তারা বলেন, ২০১৮ সালে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৯ ও ৩০ ডিসেম্বর পুলিশ ও প্রশাসনের সহায়তায় বর্তমান সরকার যে নজিরবিহীন ভোট ডাকাতি করেছে, তার বিরুদ্ধে সারা দেশের জনগণ আজ সোচ্চার। সরকারের মধ্যে রাজনৈতিক ভীতি কাজ করছে, যার কারণে জনগণের কোনো সভা, সমাবেশ, মিছিল, সব সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করছে। সরকারের বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

নেতৃদ্বয় বলেন, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করেছে। সরকারের এই নাগরিক অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে দেশপ্রেমিক জনতাকে প্রতিবাদে সোচ্চার ভুমিকা পালন করতে হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ