বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মুফতি সাইদ আহমাদ পালনপুরির নতুন বই 'চেতনার মশাল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 উবায়দুল্লাহ আসআদ কাসেমি: প্রত্যেক গোষ্ঠী বা জাতির একটি নির্দিষ্ট মতাদর্শ বা চেতনা থাকে,আর এই মতাদর্শ আঁকড়ে ধরে রাখা ছাড়া কোন জাতির-ই অস্তিত্ব স্থায়িত্ব লাভ করতে পারে না। আমাদেরও একটি মাসলাক বা মতাদর্শ রয়েছে,আর তা হচ্ছে দেওবন্দি মতাদর্শ/দেওবন্দি চেতনা। আমরা গর্বের সাথে বলি, আমরা দেওবন্দি।

মাসলাক বা মতাদর্শের আলোচনা তিয়াত্তর ফেরকাসংক্রান্ত হাদিসে রয়েছে, যেখানে বলা হয়েছে, বাহাত্তর ফেরকা নারকীয় এবং বিশুদ্ধ আকিদার কারণে শুধু আহলে সুন্নাত ওয়াল জামাআত জান্নাতী।

অবশ্য মানুষকে দীনের দিকে দাওয়াত দেয়া হবে। কিন্তু ভ্রষ্ট ফেরকার তরফ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পরিমিত মতাদর্শ দেওবন্দিয়াতের উপর আক্রমণ হলে এর প্রতিরোধ করা অপরিহার্য। বরং মাসলাকে দেওবন্দিয়াতকে সংশয় থেকেও রক্ষা করা আবশ্যক।

যদি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীরা চুপ থাকেন এবং ভ্রান্ত ফেরকাসমূহের ভ্রান্তির মুখোশ উন্মোচন না করেন,তাহলে আখের হকের অনুগামীদের-ই ক্ষতি হবে। পথভ্রষ্ট ফেরকাসমূহ নিজেদের ভ্রষ্টতা প্রচার করতে থাকবে এবং আহলে হকের জন্য জমি সঙ্কীর্ণ হতে থাকবে।

অনেকে বলে থাকেন,দীন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত,মতাদর্শ নাজিলকৃত নয়। যে বস্তুতে মানুষ্য গবেষণার অনুপ্রবেশ রয়েছে তা প্রাধান্যযোগ্য হতে পারে,কিন্তু তাবলিগযোগ্য হতে পারে না। তাদের এমন বক্তব্য কুরআন-হাদিসের বিপরীত।

যদি মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের দাওয়াত দেয়া না হয় এবং ভ্রান্ত ফেরকার ভ্রষ্টতার মুখোশ উন্মোচন না করা হয় এবং সকল ফেরকার বিশুদ্ধতার স্বীকৃতি দিয়ে দেয়া হয়,তাহলে ভ্রষ্টতা বিস্তৃতি লাভ করতে থাকবে এবং আহলে হক সঙ্কুচিত হতে থাকবেন।

দারুল উলুম দেওবন্দ মাসলাকের দাওয়াত দেয় না। বরং আহলে সুন্নাত ওয়াল জামাআতের সুষম মাসলাকের সংরক্ষণ করে। চারটি মাজহাবও ভিন্ন ভিন্ন মতাদর্শ। যখন-ই এই মতাদর্শের উপর আক্রমণ হয়েছে,তখন-ই দারুল উলুম দেওবন্দের আকাবিররা প্রতিরোধ করেছেন। চাই তা তাকলিদ অস্বীকার বা গোস্তাকে সাহাবার আকৃতিতে আত্মপ্রকাশ করুক অথবা হোক না কেন তা সুন্নাতের নামে বিদআতের সরূপে।

প্রি-অর্ডারের জন্য কল করুন -০১৯১১৫০২৯০৭

আর এই মতাদর্শকে সংশয়মুক্ত রাখাও আবশ্যক। হাদিস শরিফে এসেছে; যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত। এই হাদিস থেকে এ কথাও বোধà