বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরীয়তের আলোকে ঈদুল আজহার দিনের করণীয় ও বর্জনীয় ঈদ স্পেশাল গরুর গোশত রান্না করুন সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ‘সাধারণ আলেম সমাজ’-এর ৭১ সদস্যের কমিটিতে যারা স্থান পেলেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা আজ কালশি বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিকেএম নেতৃবৃন্দ দেশবাসী ও মুসলিম উম্মাহকে খেলাফত মজলিসের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: ট্রাম্পের আহ্বান নাকচ করল সৌদি ও পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান প্রকাশ্যে নাকচ করেছে সৌদি আরব ও পাকিস্তান। দুই দেশই স্পষ্ট জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে তারা ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে এবং ইরান ইস্যুতে একটি বড় আঞ্চলিক সমঝোতার অংশ হিসেবে কয়েকটি মুসলিম দেশকে ‘আব্রাহাম চুক্তি’-তে যোগ দেওয়ার আহ্বান জানান। তালিকায় ছিল সৌদি আরব, পাকিস্তান, কাতার, মিশর, জর্ডান ও তুরস্কের নাম।

তবে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি নির্দিষ্ট ও গ্রহণযোগ্য পথ তৈরি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এই অবস্থান তারা যুক্তরাষ্ট্রকেও পরিষ্কারভাবে জানিয়েছে।

অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও একই ধরনের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, পাকিস্তানের নীতির সঙ্গে সাংঘর্ষিক কোনো চুক্তিতে দেশটি যাবে না। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে পাকিস্তানের অবস্থান বহুদিন ধরেই স্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

খাজা আসিফ আরও বলেন, পাকিস্তানের পাসপোর্টে ইসরায়েলের নাম পর্যন্ত নেই এবং দেশটি এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন নতুন করে ‘আব্রাহাম চুক্তি’ সম্প্রসারণের চেষ্টা চালালেও ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব ও পাকিস্তানের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ‘আব্রাহাম চুক্তি’ হলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি কূটনৈতিক উদ্যোগ। ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের সময় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন প্রথম এই চুক্তিতে যোগ দেয়। পরে মরক্কো ও সুদানও একই পথে হাঁটে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ