বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


ভোলায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দাখিল মাদ্রাসার টিনের চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলা প্রতিনিধি:

ভোলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উড়ে গেল দাখিল মাদ্রাসার অফিসকক্ষ ও মাল্টিমিডিয়া রুমের সব চাল, এতে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটার, ইলেকট্রনিক্স ডিভাইস ও বিভিন্ন আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক পৌঁনে ৩টার দিকে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর রহমানিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

মাদ্রাসা সুপার মাওঃ মোঃ বশির উল্লাহ জানান, আমি উপজেলায় এমপি মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে বের হয়ে জানতে পারি; কালবৈশাখী ঝড় মাদ্রাসার অফিসকক্ষের সবগুলো চাল উড়িয়ে নিয়ে পিছনের রাস্তায় ফেলে দিয়েছে।

তাৎক্ষণিক কয়েকজন শিক্ষকসহ মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছি। এসে দেখি অফিসকক্ষের উপরের কোন চাল নেই। পরে প্রয়োজনীয় কাগজপত্র ও কম্পিউটারসহ আসবাবপত্রগুলো নিরাপদ স্থানে সরিয়ে ফেলি। তবে টিনের চাল উড়ে যাওয়ায় বৃষ্টির পানিতে অনেক কাগজপত্র ভিজে গেছে। এতে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

তিনি অভিযোগ করে বলেন, গত বছরের জুন মাসে মাদ্রাসার অফিসকক্ষ সংস্কারে উপজেলা পরিষদ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার একটি বরাদ্দ আসে। কিন্তু সংস্কারের কাজটি যিনি পেয়েছেন তিনি অতি সামান্য ব্যয়ে কিছু টিন পরিবর্তন করেই কাজটি সমাপ্ত করে দিয়েছেন। বরাদ্দকৃত বাজেটে সঠিকভাবে সংস্কার কাজটি সম্পন্ন করতে পারলে আজ এমন দূর্ঘটনা হতো না বলে আশাকরি। 

পরিশেষে অতিদ্রুত সময়ের মধ্যে মাদ্রাসার ক্ষতিগ্রস্ত কক্ষগুলো পুনরায় সংস্কার করতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা চান মাদ্রাসা সুপার মাওঃ মোঃ বশির উল্লাহ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ