বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশের এক মহাসড়কে একটি গাড়ি ও পর্যটকবাহী ভ্যানের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, গতকাল সোমবার সকালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। প্রসিকিউটর কার্যালয় থেকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।

বিবৃতিতে প্রসিকিউটর কার্যালয় জানায়, বিদেশি পর্যটকসহ যাত্রীরা একটি ভ্যানে চেপে চিয়াপাস প্রদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সান ক্রিস্টোবাল ডি লাস কাসাস নগরীতে যাচ্ছিলেন। তখনই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরপরই নারী ও শিশুসহ মোট ১১টি মরদেহ উদ্ধার করা হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উদ্ধারকারী দলের একজন মুখপাত্র।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ