বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

অল্প সময়ে মক্কা থেকে মদিনায় যেতে সৌদি সরকারের নতুন প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের হারামাইন হাই-স্পিড রেলপথে মদিনায় যাওয়ার জন্য ট্রেনের গতিবেগ ঘণ্টায় আরো ৩০০ কিলোমিটার বৃদ্ধির প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে সরকার।

সৌদি প্রেস এজেন্সির বরাতে আরব নিউজ জানায়, ঘন্টায় ৩০০ কি. মি. থেকে উন্নিত করে ঘন্টায় ৪০০ থেকে ৪৫০ কি. মি. গতি আনতে কাজ শুরু করেছ সরকার। এ প্রকল্প বাস্তবায়ন হলে মাত্র এক থেকে দেড় ঘণ্টায় মক্কা থেকে মদিনায় যেতে পারবেন হাজিরা।

প্রকল্পটির ব্যবস্থাপনায় বলা হয়েছে, কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি স্টেশন ও মদিনার মধ্যে যাত্রা সর্বোচ্চ গতিতে পৌঁছাবে, যার ফলে জেদ্দা ও মদিনার কিং আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মক্কা-মদিনার মধ্যে দেড় ঘণ্টায় ভ্রমণ সম্ভব হবে। রেলপথ মধ্য প্রাচ্যের অন্যতম আধুনিক এবং দ্রুত পরিবহণের একটি মাধ্যম।

সবগুলো স্টেশনে ব্যবসায়িক শ্রেণীর ভ্রমণকারীদের জন্য লাউঞ্জ, গণপরিবহন কেন্দ্র, হেলিকপ্টার প্যাড সাইট, পার্কিং লট, সিভিল ডিফেন্স স্টেশন, মসজিদ এবং ভ্রমণকারীদের প্রয়োজন পূরণের জন্য বাণিজ্যিক শপ সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

এটি এ অঞ্চলের প্রথম হাই-স্পিড বৈদ্যুতিক ট্রেন। ৪৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এ ট্রেন পথ। মক্কা, জেদ্দা, কিং আব্দুলাজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, কিং আবদুল্লাহ শহর এবং মদিনা পর্যন্ত মোট পাঁচটি স্টেশন রয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বরে বাদশাহ সালমান এ রেলপথটি উদ্বোধন করেন। দেশের পবিত্র স্থানগুলিতে হাজিদের ও দর্শনার্থীদের সংখ্যা বাড়ানোর জন্য পরিকল্পনার আওতায় এ প্রকল্পগুলোর কাজ চলছে। কর্মকর্তারা এটিকে এ অঞ্চলের বৃহত্তম পরিবহন প্রকল্প হিসেবে উল্লেখ করেছেন।

আরব নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ