মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়ার দাবানলে ২ শতাধিক বাড়ি পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে দুই শতাধিক বাড়ি-ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পূর্ব গিপসল্যান্ডে কমপক্ষে ৪৩টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। অপরদিকে নিউ সাউথ ওয়েলসে আরও দুইশ’ বাড়ি পুড়ে গেছে।

মঙ্গলবার আগুন ছড়িয়ে পড়তে থাকায় আতঙ্কিত হাজার হাজার মানুষ উপকূলের দিকে আশ্রয় নিয়েছেন।

হঠাৎ করেই আগুন তাদের শহরগুলোতে ছড়িয়ে পড়তে থাকায় তারা নিরাপদে আশ্রয় নিতে পারেননি। তাই বাধ্য হয়েই তাদের উপকূলের দিকে আশ্রয় নিতে হয়েছে।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়া মঙ্গলবার ভিক্টোরিয়ার যে প্রধান সড়কটি বন্ধ করে দেয়া হয়েছিল সেটি আজ বুধবার দুই ঘণ্টার জন্য খুলে দেয়া হবে যাতে লোকজন ওই এলাকা ছাড়তে পারে।

তবে নিউ ইয়ারের প্রথম কয়েক ঘণ্টায় শুধুমাত্র নিউ সাউথ ওয়েলসেই দাবানল থেকে ১১২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে দু'টি অগ্নিকাণ্ডের ঘটনাকে জরুরি অবস্থা বলে ঘোষণা করা হয়েছে। গত কয়েক দিনে সেখানে দাবানলের ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, দাবানল থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ বছর বয়সী এক বৃদ্ধ এবং ২৯ বছর বয়সী তার ছেলের মৃত্যু হয়েছে। আগুন থেকে নিজেদের বাড়ি এবং খামার রক্ষার চেষ্টা করেছিলেন তারা।

অপর এক ব্যক্তিকে গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওই গাড়িটিতে আগুন ধরে গিয়েছিল। গত কয়েকদিনে দাবানলের কারণে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেনাবাহিনী দেশটির দমকল কর্মীদের সহায়তা করবে। এসময় ব্ল্যাক হক এবং চিনকক হেলিকপ্টার ব্যবহার করা হবে। তাছাড়া বিমান ও নৌযানও ব্যবহার করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। তাছাড়া প্রয়োজনে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যে মানবিক সহায়তাও প্রদান করবে সেনাবাহিনী।

এদিকে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র দাবানল নিয়ন্ত্রণে আনতে বিশেষ বিমান সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে।- বিবিসি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ