মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা অপরাধী যে-ই হোক, প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে: মাওলানা ইউসুফী গোসল ফরজ অবস্থায় করণীয় ও বর্জনীয়

খালেদার মুক্তির দাবিতে রক্ত দিয়ে গণস্বাক্ষর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যতীক্রমভাবে পালন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের একাংশ।প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, শোভাযাত্রা কিংবা ভিন্ন ধর্মী আনন্দঘন কর্মসূচি থাকলেও এবার তাদের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে।

নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজের শরীরের রক্ত দিয়ে গণস্বাক্ষর করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে এক বিশাল মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট অতিক্রম করে শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে সামনে শপথ অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীরা নিজের শরীরের রক্ত দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রক্তাক্ত গণস্বাক্ষর সংগ্রহ করেন।

বুধবার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিঙ্গনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ