বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

তাজিংডং পাহাড়ে ইটভাটা মালিকের ১০ বছর কারাদণ্ড, ১৭ লাখ জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাজিংডং পাহাড়ে অবৈধ ইটভাটা তৈরি করার অপরাধে এর মালিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পরিবেশ ধ্বংস করার অপরাধে কারাদণ্ডের সঙ্গে তাকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বান্দরবানের থানচিতে তাজিং ডং বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়। এর ধারে ইটভাটা করেছিলেন বান্দরবান সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস। জেলার বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সভাপতিও তিনি।

পরিবেশ আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন বুধবার সকালে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। বান্দরবানের পরিবেশ অধিদপ্তরের জেলা প্রধান সামিউল আলম সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।

বান্দরবান বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কান্তি দাস জানান, আব্দুল কুদ্দুসকে সাজা দেওয়ার প্রতিবাদে বান্দরবানের সঙ্গে দেশের অন্যান্য জেলার বাস যোগাযোগ দুই ঘণ্টার জন্য বন্ধ ছিল।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ