বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

থার্টিফার্স্ট নাইটে হাসপাতাল ফটকে কনসার্ট, রোগীদের দুর্ভোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে বিকট শব্দে মারাত্মক ‍দুর্ভোগের শিকার হয় হাসপাতালে থাকা রোগীরা।

মঙ্গলবার থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে হাসপাতালের ভেতরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিঠা উৎসবের আয়োজন করা হয়।

জানা যায়, গতকাল রাতে ইংরেজি নতুন বছর উপলক্ষে হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে একটি বেসরকারি ওষুধ কোম্পানি। হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন কণ্ঠ শিল্পীকেও আমন্ত্রণ জানানো হয়।

টুর্নামেন্টের উদ্বোধনের পর পরই শুরু হয় সাউন্ড সিস্টেম দিয়ে গান পরিবেশন। এই আয়োজনে গান বাজনা করতে স্টেজ বানানো হয় বহিঃবিভাগের গেটের সিঁড়িকে। এছাড়াও হাসপাতাল কম্পাউন্ডে আতশবাজি ফুটিয়ে উল্লাস করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা স্বাচিপের সভাপতি ডা. আবু সাঈদ ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন। এছাড়া অনুষ্ঠানে হাসপাতালের অধিকাংশ চিকিৎসক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, চিকিৎসকরাও মানুষ। তাদেরও রিফ্রেশমেন্টের দরকার আছে। তাই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছিল। কিন্তু আমি জানতাম না যে সাউন্ড বক্স দিয়ে গানের আয়োজন করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ