জাকির হুসাইন ও বেলায়েত হুসাইন।।
বাঁশের খুটিতে চারচালা টিনের ঘর। ভাঙাচোরা বেড়ায় হতশ্রী চেহারার এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এখন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শিক্ষাঙ্গনে অহংকারের প্রতীক।
অজপাড়াগাঁয়ের এ শিক্ষা প্রতিষ্ঠানটির নাম মোহনপুর-শিবানন্দপুর মডেল মাদ্রাসা। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় প্রতিষ্ঠানটির সাফল্য ঈর্ষনীয়; উপজেলার নামি-দামি অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে সবার নিকট দারুণ প্রশংসা কুড়িয়েছে। বিগত সমাপনী পরিক্ষায় অংশ নেয়া মাদরাসাটির ১২ শিক্ষার্থীর মধ্যে ৯ জনই ছিনিয়ে এনেছে গোল্ডেন জি,পি,এ।
গোটা বোয়ালমারী উপজেলায় সর্বোমোট ১২ জন শিক্ষার্থী এই কৃতিত্ব অর্জন করার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে-তাদের মধ্যে ৯ জনই মোহনপুর-শিবানন্দপুর মডেল মাদ্রাসার।
এমন অসাধারণ সাফল্যে এখন আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী আর অভিভাবকরা। ফলাফল নিয়ে প্রশংসা চলছে গোটা এলাকাজুড়ে।
ঠিক এই প্রেক্ষাপটে নতুন বছরের প্রথম দিন বুধবার নতুন বই তুলে দেওয়া হয় মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে। এ উপলক্ষে এলাকার গণ্যমান্যদেরকে নিয়ে মাদ্রাসা কতৃপক্ষ একটি বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বড়দের থেকে উৎসবের আমেজে নতুন বই সংগ্রহ করে কোমলমতি শিক্ষার্থীরা।
বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের বিশিষ্ট কবি ও সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মুহাম্মাদ মুজিবুর রহমান, ফরিদপুরের জ্যেষ্ঠ সাংবাদিক-লেখক হারুণ আনসারী রুদ্র ও এ্যাড. মোসাদ্দেক আহমেদ।
মাদারাসার সভাপতি মুহা. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার প্রধান শিক্ষক মো. গোলাম কবির মোল্যা সহ এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যাক্তি বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক-লেখক মুহাম্মাদ আলী আকবার।
-এটি