বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বালাগঞ্জে আনন্দঘন পরিবেশে বই বিতরন উৎসব পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: দেশব্যাপী ১ জানুয়ারী বিনামূল্যে বই বিতরন উৎসবের অংশ হিসেবে সিলেটের বালাগঞ্জ উপজেলার প্রত্যেকটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার উপজেলার পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহা. মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকীব ভূইয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু, সহ-সভাপতি আজমল বেগ সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ