বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বালাগঞ্জে জেএসসিতে পাশের হার ৯৪.৫৬%, জিপিএ-৫ পেয়েছে ১১জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মোট পাশের হার ৯৪.৫৬% ও ৮৮.৪৪%।

এ বছর বালাগঞ্জে ১৫টি বিদ্যালয় থেকে পরিক্ষায় অংশগ্রহণ করেছিল মোট ১৮৮৫ জন পরিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১৭৮২ জন ও জিপিএ-৫ পেয়েছে ১১ জন পরিক্ষার্থী।

জেডিসি পরীক্ষায় বালাগঞ্জ উপজেলার ৬টি মাদরাসা থেকে ৩৭২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৩২৯ জন কৃতকার্য হয়েছে। উপজেলার পাসের হার ৮৮.৪৪%। এই উপজেলায় কোন মাদরাসার কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

মঙ্গলবার (৩১ডিসেম্বর) সারা দেশের ন্যায় বালাগঞ্জ উপজেলারও ফলাফল ঘোষনা করা হয়। বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।

ফলাফলের বিষয়ে বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহ. নজরুল ইসলাম বলেন, গতবারের চেয়ে এবারের ফলাফল অনেক ভালো হয়েছে। এ ফলাফলে আমি সন্তুষ্ট।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, এরকম ফলাফল আগামীতেও অব্যাহত থাকুক এই প্রত্যাশা কামনা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ