মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

হাইকোর্টেও জামিন মেলেনি পেঁয়াজ ব্যবসায়ীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধভাবে ৪২ বস্তা পেঁয়াজ মজুত রাখার মামলায় ফেনীর ব্যবসায়ী মইন উদ্দিনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আসামি পক্ষের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিচারপতি মুহা. রইস উদ্দিন ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুনানিকালে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, এ বছরের সবচেয়ে বড় আলোচিত বিষয় ছিল পেঁয়াজ। এই পেঁয়াজকে কেন্দ্র করে সরকারের মেগাপ্রকল্পসহ সব বড় অর্জন ম্লান হওয়ার উপক্রম হয়েছে। তাই মজুতের অভিযুক্ত এই আসামিকে জামিন দিলে অন্যরাও উৎসাহিত হবে। এ কারণেই চার্জশিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত আসামিকে জামিন দেয়া উচিত হবে না।

পরে আসামির আইনজীবী জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আবেদন করলে আদালত খারিজের আদেশ দেয়।

প্রসঙ্গত, ব্যবসায়ী মইন উদ্দিন ৪২ বস্তা পেঁয়াজ কিনে মজুত করেন। এর পরিমাণ ছিল প্রায় এক হাজার ৪০০ কেজি। ওই ঘটনায় আইনশৃংখলাবাহিনী তাকে গ্রেফতার করে। পরে তিনি অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। কিন্তু হাইকোর্ট জামিন না দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠান। এরপর পুনরায় জামিন চেয়ে মইনউদ্দিন হাইকোর্টে আবেদন জানান। কিন্তু উচ্চ আদালতেও তার জামিন মেলেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ