মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

জুমার বয়ানে ইজতেমার সঠিক তারিখ জানাতে আল্লামা শফীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১০, ১১, ১২ জানুয়ারি (শুক্র, শনি ও রোববার) টঙ্গীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলমী শূরার বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে কেউ যেন বিভ্রান্তি না ছড়াতে পারে সেজন্য আগামী জুমার বয়ানে সাধারণ মানুষকে সঠিক তারিখ জানানোর আহ্বান জানিয়েছেন আল্লামা শাহ আহমদ শফী।

গতকাল আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩রা জানুয়ারী ২০২০ইং জুমার বয়ান ও অন্যান্য মুনাছেব সময়ে সকল মুসল্লিদেরকে বিশ্ব ইজতিমার তারিখ (১০, ১১ ও ১২ই জানুয়ারী ২০২০ইং) জানানো খুবই জরুরী। প্রত্যেক জেলার ওলামা হযরতগণ তবলীগের জিম্মাদার সাথীদের সাথে ফিকির ও সমন্বয় করে এই শেষ সময়ের মেহনতের জন্য সময় দেয়া খুবই প্রয়োজন। যাতে বেশির থেকে বেশি জামাত আল্লাহর রাস্তায় খুরুজ (বের) হতে পারে ও সারা বিশ্ব থেকে বিপুল পরিমাণ বিদেশী মেহমান বিশ্ব ইজতিমায় শরীক হতে পারে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে ইজতেমার কামিয়াবীর জন্য সকলের নিকট দোয়ার চাওয়ার পাশপাশি বিশ্ব ইজতেমায় সকলকে শরীক হওয়ার আহ্বান জানান আল্লাম আহমদ শফী।

 

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ