মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

হাটহাজারী মাদরাসার বা‌র্ষিক মাহ‌ফিল ও দস্তারবন্দী সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশ‌তিয়াক সি‌দ্দিকী, হাটহাজারী প্র‌তি‌নি‌ধি> উপমহাদেশের অন্যতম শতবর্ষী দীনি শিক্ষাপ্র‌তিষ্ঠান আলজা‌‌মিয়াতুল আহ‌লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর বা‌র্ষিক মাহ‌ফিল ও দস্তারবন্দী মহাসম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামীকাল ৩ জানুুয়ারি অনুষ্ঠিত হবে এ মহাসম্মেলন।দেশের প্রাচীন ও বৃহৎ জামেয়া হওয়ায় বরাবরই এর প্র‌তি বি‌শেষ আগ্রহ ও উদ্দীপনা কাজ করে আলেম, ছাত্র, জনসাধারণ ও ফারেগীনদের মাঝে। জামেয়া ও জামেয়া শিক্ষকদের সাক্ষাৎ লাভে ধন্য হতে চলে আসে জামেয়ার বা‌র্ষিক মাহফিলে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী বলেন, মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন সফল করতে স্থানীয় অধিবাসীগণও বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করছেন। ২ হাজার ১শত ৯৮ জন শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি সনদপত্র প্রদান করা হবে।

বার্ষিক মাহফিল হেদায়েতি বক্তব্য রাখবেন মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী। বাদ জুমা বয়ান এবং মাহফিল শেষে তিনি আখেরী মোনাজাত পরিচালনা করবেন। শুক্রবার দিবাগত রাত এশার নামায পর্যন্ত চলবে আলোচনা ও ওয়াজ-নসীহত পর্ব।

মাদরাসা কর্তৃপক্ষ সকল ফারেগীনকে নির্দিষ্ট সময়ে টোকেন ও পাগড়ী সংগ্রহ করার অনুরোধ চানিয়েছে। বৃহস্প‌তি ও শুক্রবার দপ্তরে তা‌লিমাত থেকে প্রতি‌দিন সকাল ৮টা থেকে ও বাদ আসর পর্যন্ত টোকেন সংগ্রহের জন্য বলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ