বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জামিয়া গহরপুরের মাহফিল থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের ৬৩ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ জানুয়ারি (বৃহস্পতিবার ) সকাল ১০টা থেকে শুরু এ মাহফিল শেষ হয় শুক্রবার বাদ ফজর।

জামিয়ার শাইখুল হাদিস মাওলানা সা’দ উদ্দিন বাদেশ্বরী ও মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজুর সভাপতিত্বে মাহফিলে দেশ-বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম নসিহত পেশ করেন।

মাহফিলে বক্তারা কোরআন-সুন্নাহর আলোকে আল্লাহর একত্ববাদ, রাসূল সা.-এর আদর্শ, দীন প্রতিষ্ঠায় মাদারিসে কওমিয়্যাহ ও উলামায়ে দেওবন্দের অবদান, বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর করণীয় বিষয়ে সারগর্ভ আলোচনা পেশ করেন। এছাড়াও মাহফিল থেকে সকলে একযোগে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনার দাবী জানান।

মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মাওলানা সালেহ আহমদ মাক্কীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আযহার মাদানী, মাওলানা শফিকুল হক সুরইঘাটি, মাওলানা আব্দুস শহীদ শাইখে গলমুকাপনী, মাওলানা নূরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী, মুফতি আবুল হাসান জকিগঞ্জী, জমিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুজিবুর রহমান শারিঘাটী, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা বাহাউল ইসলাম আহসান, মাওলানা আব্দুল কাইয়ূম হাজিপুরী, মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা নাজমুদ্দিন কাসেমী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুল মুন্তাকিম, মাওলানা তাহের আহমদ সুনামগঞ্জী প্রমুখ।

শক্রবার বাদ ফজর ফজরের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মাওলানা শফিকুল হক সুরইঘাটীর মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ