মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

জেনারেল কাসেম হত্যা: মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন হামলায় ইরানের অন্যতম শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হয়েছেন। নিহত জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান। হামলায় জেনারেল কাসেম ছাড়াও আরো পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিস।

এর আগে সৌদি আরবের একটি তেলক্ষেত্রেও হামলার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ফের অশান্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরুর হুমকি নিয়ে শুরু হয়েছে গভীর উদ্বেগ। আর তাই উদ্ভূত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে ইরাক ছাড়ার অনুরোধ জানিয়েছে বাগদাদের মার্কিন দূতাবাস।

দূতাবাসটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, যখনই সম্ভব জরুরি ভিত্তিতে আকাশপথে মার্কিন নাগরিকদের ইরাক ত্যাগের পরামর্শ দেওয়া হলো। তা সম্ভব না হলে, তারা যেন স্থলপথেই ইরাক ত্যাগ করে।

এদিকে, সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে এটি যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় জাভেদ জারিফ এ কথা বলেন।

মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত সোলাইমানির হত্যাকারীদের জন্য ভয়ঙ্কর প্রতিশোধ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। পাশাপাশি ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণাও দেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ