মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

কাউকে গ্রেপ্তারের এখতিয়ার দুদকের নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কাউকে গ্রেপ্তারের এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নেই। গ্রেপ্তার করতে হলে আইনশৃঙ্খলা সংস্থাকেই বলতে হবে। তারা নির্দেশ দিতে পারেন। যার যা কাজ তার তা করতে হবে। এই কথাটি মাথায় রাখতে হবে।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যানলয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশনের কিন্তু কোনো গ্রেপ্তার করার এখতিয়ার নেই। গ্রেপ্তার করতে হলে কিন্তু তাদের আইনশৃঙ্খলা সংস্থাকেই বলতে হবে। তাঁরা নির্দেশ দিতে পারেন।

কিন্তু তারা ধরে রেখে ওখানে হাজতখানা বানাবেন, হাজতে রাখবেন-এটি দুর্নীতি দমন কমিশনের কাজ নয়। যার যা কাজ তার তা করতে হবে। এই কথাটি মাথায় রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশে বিরাট একটা পরিবর্তন হয়েছে। যখন ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসি তখন অনেক কম বাজেট পেয়েছি। এখন সব ক্ষেত্রে বাজেট বাড়ানো হয়েছে।

প্রবৃদ্ধি হয়েছে ৮.১৫ ভাগ, মাথাপিছু আয় বেড়েছে। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আমাদের লক্ষ্য অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তন, সে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ