শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ইভিএম বিতর্কে আমরা জড়াতে চাই না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইভিএম বিতর্কে আমরা জড়াতে চাই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জিরো পয়েন্টে মুজিব বর্ষ অনুষ্ঠানের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, ইভিএম বিতর্কে আমরা জড়াতে চাই না। এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়। ইভিএম পদ্ধতি থাকলেও আমরা নির্বাচনে আছি আর ইভিএম পদ্ধতি না থাকলেও আমাদের নির্বাচনে অংশগ্রহণে কোন আপত্তি নেই।

আইসিটি আইনে গ্রেফতার ও হাতকড়া পরানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তদন্ত না করে আইসিটি আইনে সাংবাদিককে হাতকড়া পারানোর কোন ঘটনা আমার জানা নেই। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করে আমরা সঠিক ব্যবস্থা গ্রহণ করবো। আইসিটি আইনের মামলায় তদন্ত করেই ব্যবস্থা গ্রহণ করার কথা। তবে কোন সাংবাদিক হোক বা নিরীহ কেউ অহেতুক আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে হয়রানি হওয়ার কথা নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ