শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

জোটগত সিটি নির্বাচন করার দায়িত্ব পেলেন রাঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণমানুষের আস্থা অর্জনই জাতীয় পার্টির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অতিরিক্ত মহাসচিবদের প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দলের প্রয়াত প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের আদর্শ নিয়ে আমরা হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে ভূমিকা রাখব। রাজপথ ও সংসদে ইতিবাচক ভূমিকা রেখে জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক আন্দোলন করবে।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মহাজোটগত নির্বাচনের বিষয়ে আলাপ-আলোচনার জন্য জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে দায়িত্ব দেয়া হয়েছে।

যেসব জেলায় যেসব জেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়নি সেসব জেলায় সম্মেলন করার বিষয়ে অতিরিক্ত মহাসচিবদের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণে মহাসচিবের পক্ষে অতিরিক্ত মহাসচিবরা দায়িত্ব পালন করবেন।

মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট মুহাম্মদ শেখ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, এটিইউ তাজ রহমান ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ