মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

আল্লামা আহমদ শফীর শারী‌রিক অবস্থা সন্তোষজনক; মাদরাসায় ফিরবেন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার শারী‌রিক অবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হলে বুধবার সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

জানা যায়, হজমজনিত সমস্যায় ভোগছিলেন আল্লামা শাহ আহমদ শফি। বুধবার সকাল থেকে ডায়রিয়ার সঙ্গে বমি হওয়ায় তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে,  আল্লামা আহমদ শফী বর্তমানে ডাক্তার ইব্রাহিমের তত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।  তবে আশঙ্কার কিছু নেই বলে জানান চিকিৎসকরা।  শারী‌রিক অবস্থা সন্তুষজনক হওয়ায় বৃহস্পতিবার রি‌লিজ দি‌তে পা‌রে হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। তিনি দেশের মুরুব্বি ও শীর্ষ আলেমদের একজন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ