মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

ফেসবুকে নতুন চার ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি সপ্তাহে বিশ্বজুড়ে প্রাইভেসি চেকআপ টুলের নতুন সংস্করণ উন্মুক্ত করা হবে। সোমবার এক ব্লগ পোস্টে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ‘হাউ টু কিপ ইওর অ্যাকাউন্ট সিকিউর’ ফিচারের মাধ্যমে অ্যাকাউন্ট নিরাপত্তা আরও মজবুত করা যাবে, শক্তিশালী পাসওয়ার্ড এবং লগইন অ্যালার্ট দিয়ে।

‘হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার’ ফিচারের মাধ্যমে প্রোফাইলের তথ্য কারা দেখতে পারবেন তা পর্যালোচনা করতে পারবেন গ্রাহক। ফোন নম্বর, ই-মেইল ঠিকানার মত তথ্যের পাশাপাশি পোস্ট সেটিংস সীমিত করা যাবে।

‘হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ’ ফিচারের মাধ্যমে গ্রাহক ঠিক করে দিতে পারবেন কারা ফেসবুকে আপনাকে দেখতে পারবেন এবং কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন।

‘ইওর ডেটা সেটিংস’ ফিচার দিয়ে আপনি ফেইসবুকের মাধ্যমে লগইন করে যে অ্যাপগুলো ব্যবহার করছেন সেগুলোতে কি তথ্য দেয়া হচ্ছে তা যাচাই করতে পারবে। যে অ্যাপগুলো আর ব্যবহার করা হয় না সেগুলো মুছেও ফেলতে পারবেন।

ফেসবুকের ডেস্কটপ সাইটে ‘প্রশ্নবোধক চিহ্নতে’ ক্লিক করে প্রাইভেসি চেকআপ বাছাই করে এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন গ্রাহক।- সূত্র: আইএএনএস, যুগান্তর।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ