মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ডের কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ড আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০ এর চূড়ান্ত পর্ব যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আজ বুধবার অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আট বিভাগীয় বাছাইপর্বের পর চল্লিশ জন প্রতিযোগিকে নিয়ে চূড়ান্ত পর্বের আয়োজন করে বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ড। মাসব্যাপী এ আয়োজনে সারাদেশের প্রায় এক হাজার প্রতিযোগি অংশগ্রহণ করে।

এতে প্রধান বিচারক ছিলেন বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শায়খুল হুফফাজ আলহাজ হাফেজ কারী নাজমুল হাসান। বিদেশি বিচারক হিসেবে ছিলেন বসনিয়ার প্রসিদ্ধ কারী শেখ আব্দুল আজিজ ও ইয়েমেনের কারী শেখ বাকার রাজ্জাজ।

পুরস্কার বিতরণের শুরুতে কুরআন তিলাওয়াত করেন শায়খ কারী সাঈদ গান্দুম তূসি। বাংলাদেশে বিদেশি বিচারক দিয়ে এটা প্রথমবারের মত আয়োজন। শেষে মোট চল্লিশ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম তিন জনকে ফ্রিজ, চতুর্থ ও পঞ্চম জনকে ওয়াশিং মেশিন, বাকি পঁয়ত্রিশ জনকে নগদ দুই হাজার টাকা প্রদান করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ