মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

সিটি নির্বাচনে নাটক করার প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চুরি করতে ফের নাটক করার প্রস্তুতি নিচ্ছে সরকার।

আজ বুধবার রাজধানীর মতিঝিলে তার চেম্বারে বিএনপির মেয়রপ্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা অতীতেও দেখেছি, নির্বাচন প্রক্রিয়া কীভাবে ধ্বংস করে ফলাফল ঘোষণা করা হয়েছে। আমাদের ধারণা সরকার এবারও একই নাটক করার প্রস্তুতি নিচ্ছে।'

তিনি অভিযোগ করে বলেন, সরকার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে আরো ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে। তাই দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ বাঁচানোর জন্য আন্দোলনে নামতে হবে।

তিনি বলেন, সিটি নির্বাচন যেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হয় সেই ব্যবস্থা করতে অবশ্যই সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। ‘সরকার যদি একবারে নির্লজ্জভাবে সেই নির্বাচন ধ্বংস করে তাহলে আমাদের আন্দোলনের দিকে এগিয়ে যেতে হবে।’

জনগণকে দেশের মালিক উল্লেখ করে তিনি বলেন, জনগণ অবশ্যই তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দমত প্রতিনিধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে কামাল হোসেনের সভাপতিত্বে জোটের এক বৈঠকে তাবিথ ও ইশরাককে সমর্থন দেয় ঐক্যফ্রন্ট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ