মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

খাবারে ফরমালিন-কেমিক্যাল মিশিয়ে গণহত্যা চালানো হচ্ছে: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদ বলেছেন, খাবারে ফরমালিন ও কেমিক্যাল মিশিয়ে গণহত্যা চালানো হচ্ছে। যারা ফরমালিন দিচ্ছে, কেমিক্যাল ব্যবহার করছে, সেসব ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বুধবার (৮ জানুয়ারি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ফরমালিন এক ধরনের বিষ। এখন প্রতিটা খাবারে ফরমালিন মেশানো হচ্ছে। শুধু ফল নয়, শাকসবজি, মাছ-মাংস সবকিছুর মধ্যেই আজ ফরমালিন। এমনকি খাবারের গুঁড়া মশলাগুলোতেও কেমিক্যাল মেশানো হয়।

তিনি বলেন, কাউকে হত্যা করলে দণ্ডবিধির ৩০২ ধারায় অপরাধীর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু খাবারে ফরমালিন মেশানোর কারণে হাজার হাজার মানুষ মরছে। এটা গণহত্যা। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার।

রাষ্ট্রপতি বলেন, এখন সারাদেশ ক্যান্সারে ভরে গেছে। আমরা যখন ছোট ছিলাম, এত ক্যান্সার শুনতাম না। এখন ক্যান্সারে ভর্তি। কয়টা লোক ক্যান্সারের চিকিৎসা নিয়ে বাঁচতে পারে, আক্রান্ত প্রায় মানুষই মারা যায়।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা মানুষকে মোটিভেট করো। সমাজকর্মী, রাজনীতিবিদ প্রত্যেকের সামাজিকভাবে আন্দোলন করা প্রয়োজন। সরকারকেও এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। না হলে জাতি হিসেবে আমরা পঙ্গু হয়ে যাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ