মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

চি‌কিৎসা শেষে হাটহাজারী মাদরাসায় আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশ‌তিয়াক সি‌দ্দিকী
হাটহাজারী প্র‌তি‌নি‌ধি

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা শাহ্ আহমদ শফী চি‌কিৎসা শ‌েষে মাদরাসায় পৌঁছেছেন।

হাসপাতাল থেকে রি‌লিজ নিয়ে আজ বৃহস্প‌তিবার বিকাল সাড়ে ৪টায় তি‌নি জা‌মিয়ায় পৌঁছেন। এ সময় মদরাসার উস্তাদ ও ছাত্রবৃন্দ তাকে ইস্তেকবাল করেন।

আমিরে হেফাজেত আল্লামা শাহ্ আহমদ শফীর শারী‌রিক অবস্থা সন্তুষজনক ও শঙ্কামুক্ত বলে জা‌নিয়েছেন মাওলানা আনাস মাদানী।

এর আগে গতকাল বুধবার থে‌কে হজমজ‌নিত হঠাৎ অসুস্থতা বোধ করায় গতকাল সকালে চট্টগ্রামের এক‌টি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চি‌কিৎসা সেবা দেয়া হয়।

প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। তিনি দেশের মুরুব্বি ও শীর্ষ আলেমদের একজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ