শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার। এদিন বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন থেকে আনুষ্ঠানিক নিজেদের প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

এরই মধ্যে দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বাইরে বিদ্রোহীদের এ নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করতে নিজ নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।

প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবে দুই রিটার্নিং কর্মকর্তার দপ্তর। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে কাল প্রতীক বরাদ্দ দেয়ার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

নির্বাচন কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, এবার সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা ২০ দিন প্রচারের সুযোগ পাচ্ছেন। আচরণবিধিমালা মেনে প্রচার চালাতে এরই মধ্যে প্রার্থীদের অনুরোধ জানিয়েছেন স্ব স্ব রিটার্নিং কর্মকর্তারা। এছাড়া আচরণবিধিমালা প্রতিপালন দেখভালে মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।

এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকার দুই সিটিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। দুই সিটিতে মেয়র পদে ১৪ জন এবং ১৭২ পদের বিপরীতে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হন ১ হাজার ২৫ জন।

এর মধ্যে ঢাকা উত্তরে মেয়র সাত জন, কাউন্সিলর ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৮৯ জনসহ মোট ৪৭০ জন এবং দক্ষিণে মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর ৪৬০ জন ও সংরক্ষিত কাউন্সিলর ১০২ জনসহ মোট ৫৬৯ জন প্রার্থী হন।

দুই রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, গত দুই জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা স্ব স্ব এলাকার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করে একজন মেয়র প্রার্থী ও ৪৫ জন কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল করেন। এর বিরুদ্ধে আপিল করে ঢাকা উত্তরে সাত জন ও দক্ষিণে ১৯ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর বাইরেও উচ্চ আদালতের মামলা করে দু-একজন প্রার্থিতা ফিরে পাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ