মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিশ্ব ইজতেমার সাফল্য কামনা মির্জা ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীতে তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার (১০ জানুয়ারি)। বিশ্ব ইজতেমার সার্বিক সাফল্য কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ইজতেমার সাফল্য কমনা করেন ফখরুল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশ-বিদেশ থেকে ইজতেমা ময়দানে আসা লাখ লাখ মুসলমান যাতে নির্বিঘ্নে নামাজ, জিকির করতে পারেন, সেজন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন ফখরুল।

ফখরুল বলেছেন, বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের আত্মিক উন্নতি সাধনের এক অনন্য সম্মিলন। মুমিন মুসলমানদের এ ঐতিহাসিক জমায়েতে আমি বিশ্ব মুসলমানের নিরাপত্তা, কল্যাণ ও শান্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ