বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশ জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জয়ী হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত মরক্কো ও লিথুয়ানিয়ার স্থায়ী প্রতিনিধি।

জানা যায়, গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ কর্তৃক শিশুদের জন্য বিশেষভাবে নিয়োজিত সংস্থা ইউনিসেফ। রাবাব ফাতিমা এর নির্বাহী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এখন থেকে বাংলাদেশ ইউনিসেফের কর্মকাণ্ডে দিকনির্দেশনা দিতে পারবে।

প্রেসিডেন্ট নির্বাচিত করায় নির্বাহী বোর্ডের সদস্যের ধন্যবাদ জানিয়েছেন রাবাব ফাতিমা। ২০২০ সাল ইউনিসেফের জন্য একটি অর্থবহ ও কার্যকরী বছরে পরিণত করার আশা ব্যক্ত করেন তিনি।

শিশুদের অধিকার সুরক্ষায় নির্বাহী বোর্ড নতুন ধারণা ও কৌশল বাস্তবায়ন করবে। এতে সকলের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রদূত ফাতিমা।
রাবাব ফাতিমা গত ৫ ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেন। এর আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।

বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পায় ১৯৭৪ সালে। তখন থেকে এ পর্যন্ত রাবাব ফাতিমা বাংলাদেশের দ্বিতীয় নারী যিনি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন ইসমত জাহান। রাবাব ফাতিমা বাংলাদেশের ১৪তম ব্যক্তি যিনি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ