মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী প্রতিদিন কয়টি ডিম খাওয়া ভালো? 

ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ; আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিাযোগে ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব আটক করে পুলিশ।

এই হামলার অভিযোগ ইবির মেইন গেট বন্ধ করে দিয়ে পদবি অংশের নেতা-কর্মীরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পশাল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব তার সহযোগীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় দলীয় টেন্টে যাওয়ার চেষ্টা করলে পদ বঞ্চিত মিজানুর রহমান লালন-ফয়সাল আরাফাত গ্রপের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এতে সাধারণ সম্পাদক রাকিবসহ দুই পক্ষের কমপক্ষে ২১ জন নেতা-কর্মী আহত হয়। এ সময় ধাওয়া খেয়ে পালিয়ে যায় সভাপতি-সম্পাদকসহ তার সমর্থকরা। পরে হামলার অভিযোগ এনে লালন-আরাফাত গ্রুপের কর্মীরা ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। হামলার জন্য পলাশ ও রাকিবকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন।

বিক্ষুব্ধ অংশের নেতা মিজানুর রহমান লালন বলেন, পলাশ ও রাকিব বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে। তারা ককটেল হামলা করলে আমাদের গ্রুপের কমপক্ষে ১০জন আহত হয়েছে। তাদের বিচারের দাবি জানাচ্ছি।

তবে হামলার জন্য পলাশ ও রাবিক প্রতিপক্ষের কর্মীদের ওপর দোষ চাপান। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

পলাশকে সভাপতি ও রাকিবকে সাধারণ সম্পাদক করে গত ৬ মাস আগে ইবি ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এরপর বিক্ষুব্ধ নেতা-কর্মিদের বারবার বাধার কারণে তারা দীর্ঘদিন ক্যাম্পাস ছাড়া। নতুন করে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করায় এ সংঘর্ষ হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আরএম/