শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হোটেল বয়কে বখশিশ দেওয়া টাকা কি ঘুষের অন্তভুর্ক্ত হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: আজকাল বড় বড় হোটেলে বয়দেরকে বখশিশের নামে টাকা দেওয়ার প্রচলন আছে। এটা না দিলে কেমন যেন খারাপ লাগে। অবশ্য না দিলেও কোনো বাধ্যবাধকতা নেই। এখন জানার বিষয় হল, উক্ত টাকা ঘুষের অন্তভুর্ক্ত হবে কি না?

উত্তর: হোটেল বয়দেরকে স্বেচ্ছায় যে বখশিশ দেওয়া হয় তা জায়েয। তবে কোনো কোনো ক্ষেত্রে বখশিশ দিয়ে অতিরিক্ত সুবিধা গ্রহণ করা হয়ে থাকে। এমনটি হলে তা উৎকোচের শামিল হবে। বয়ের জন্যও উক্ত বখশিশ গ্রহণ করা জায়েয হবে না এবং গ্রাহকের জন্যও এর বিনিময়ে অবৈধ সুবিধা নেয়া হালাল হবে না।

তথ্যসূত্র: -ফাতহুল কাদীর ৬/৩৫৮; আলবাহরুর রায়েক ৬/২৬২; ফাতাওয়া বায্যাযিয়া ৫/১৪০; ফাতাওয়া তাতারখানিয়া ১১/৭৯; রদ্দুল মুহতার ৫/৩৬২

ফতোয়া প্রদানে- ইফতা বিভাগ, মারকাযুদ দাওয়াহ আল ইসলামীয়া, ঢাকা।