মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বিজিএমইএ ভবন ভাঙা শুরু হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে ভাঙা হচ্ছে বিজিএমইএ ভবন। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা দেশের তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারকদের সংগঠন- বিজিএমইএ’র ভবন ভাঙার কার্যক্রম শুরু হবে আজ বুধবার।

গতকাল মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন।

তিনি জানান, হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম বুধবার সকাল ১০টায় উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

বহুল আলোচিত-সমালোচিত এই বহুতল ভবন ভাঙার কাজ পেয়েছে ‘ফোর স্টার’ গ্রুপ। সনাতন পদ্ধতিতে ভাঙা হবে ভবনটি।

প্রথমে ভাবা হয়েছিল এক্সপ্লোশনের মাধ্যমে ভবনটি গুঁড়িয়ে দেয়ার। কিন্তু পরে সিদ্ধান্ত হয় সনাতন পদ্ধতিতে ভাঙার। এতে ভবনে ব্যবহৃত কয়েক কোটি টাকার রডসহ বিভিন্ন দামি সরঞ্জাম রক্ষা পাবে বলে জানায় রাজউক।

পানিপ্রবাহ রোধ করে গড়ে ওঠা এই ভবনকে হাতিরঝিল প্রকল্পের ‘বিষফোঁড়া’ হিসেবে আখ্যায়িত করে হাইকোর্ট ২০১১ সালে এক রায়ে এটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। পরে আপিল বিভাগেও তা বহাল থাকে।

সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পর ভবন ভাঙতে কয়েক দফা সময় নিয়ে প্রায় সাত বছর পার করে বিজিএমইএ। সবশেষ আদালতের দেওয়া সাত মাস সময়সীমা গত বছর ১২ এপ্রিল শেষ হয়। এরপর ১৫ এপ্রিল বিজিএমইএ ভবনের মালামাল সরিয়ে নিতে এক দিন সময় বেঁধে দেয় রাজউক। পরে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নিলে বিজিএমএইএ ভবনে তালা ঝুলিয়ে দেয় রাজউক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ