রকিব মুহাম্মদ
বার্তা সম্পাদক
বছরের একেবারে শেষ প্রান্তে এসে ৩০ ডিসেম্বর (সোমবার) ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনে বড় রদবদল করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব নূরুল ইসলামকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয় এবং ভারপ্রাপ্ত ধর্ম সচিব আনিছুর রহমানকে জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
অন্যদিকে নানা নাটকীয়তার পর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) পদ থেকেও দূনীতির দায়ে বিদায় নেন সামীম মোহাম্মদ আফজাল। তার স্থলে নিয়োগ দেয়া হয় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে।
প্রায় একযুগ পর ইসলামিক ফাউন্ডেশনে অবসান ঘটে সামীম মোহাম্মদ আফজাল অধ্যায়ের। দীর্ঘ ১১ বছর পর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি পদে পরিবর্তন আনা হলো।
এরই ধারাবাহিকতায় ইসলামিক ফাউন্ডেশনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও নতুন খতিব নিয়োগ দেওয়া হতে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
এর প্রধান কারণ, জাতীয় মসজিদের বর্তমান খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী। এ কারণে তিনি আর ইমামতি করবেন না বলে জানিয়েছেন।
মাওলানা সালাহউদ্দিনের অনুপস্থিতিতে জুমার নামাজ পড়াচ্ছেন বায়তুল মোকাররমের পেশ ইমামগণ। দীর্ঘদিন তার অনুপস্থিতি থাকার খবর গণমাধ্যমে ও সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে। মূলত এ কারণেই ইফা কর্তৃপক্ষ নতুন খতিব হিসেবে অন্য কাউকে নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে পারে বলে ধারণা অনেকের।
জানা গেছে, নতুন খতিব নিয়োগের ব্যাপারে ইতোমধ্যেই ধর্ম মন্ত্রণালয়ে আলোচনা চলছে। এ তালিকায় শীর্ষে আছেন মজলিসে দাওয়াতুল হকের আমির ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ির মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান ও দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের ইমাম ও জমিয়তে উলামায়ে ইসলামের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
এর বাইরে কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার প্রিন্সিপাল মাওলানা আযহার আলী আনোয়ার শাহ, গহরডাঙ্গা মাদরাসার মাওলান রুহুল আমিন নামও এসেছে এ তালিকায়।
সূত্রের দাবি, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসানকে জাতীয় মসজিদের খতিব করা হতে পারে। দীর্ঘদিন ধরে গুলশানের মসজিদটিতে খতিবের দায়িত্ব পালনকারী এ আলেমের সঙ্গে প্রসাশনের লোকজনের সুসম