বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আল-আকসা ও শারাফাত মসজিদে ইসরায়েলি হামলা, ব্যাপক ধরপাকড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমের সবচেয়ে বিরোধপূর্ণ স্থান আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

শুক্রবার সকালের নামাজ শেষে মুসল্লিদের ওপর এ হামলা চালিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’।

এ ছাড়াও পূর্ব জেরুসালেমের বেইত সাফাফা এলাকায় শারাফাত মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে কট্টরপন্থী ইহুদিরা। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেতজ’ এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে 'মিডল ইস্ট মনিটর'।

আল-আকসা মসজিদে হামলা নিয়ে 'মিডেল ইস্ট মনিটর'-এ প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, সকালের নামাজের পর শত শত ফিলিস্তিনি আল আকসা মসজিদ চত্বরে অবস্থান নেয়। এ সময় ‘ডোপ অব হোপ’ নামে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ইসরায়েলি পুলিশ।

এ সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়তে শুরু করে তারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন এবং ১৩ জনকে গ্রেপ্তার করে তারা।

অন্যদিকে বেইত সাফাফা এলাকায় শারাফাত মসজিদে আগুনের ঘটনায় মসজিদটির অভ্যন্তরীণ ক্ষতি হলেও এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ