শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কাশ্মির ইস্যুতে পাক-ভারত বাকযুদ্ধ, যুদ্ধের সতর্কবাণী ইমরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মির ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে সতর্কবাণী উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া ভাষণে তিনি এমন এমন সতর্ক বার্তা উচ্চারণ করেন। একইসঙ্গে এ ইস্যুতে অবিলম্বে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি তিনি আহ্বান জানান।

ইমরান খান বলেন, ‘যদি কোনও ভুল হয় তাহলে তার প্রভাব উপমহাদেশের বাইরেও ছড়িয়ে পড়বে। ভারত ভুল পথে হাঁটছে এবং এটা আমার দায়িত্ব যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের যে কোনও স্থানে যুদ্ধকে প্রতিরোধ করার লক্ষ্যে যে ফোরাম গঠিত হয়েছিল তাকে এ বিষয়ে অবহিত করা।’

দুনিয়ার কোথাও কাশ্মিরের মতো এতোটা যুদ্ধের ঝুঁকি নেই বলেও উল্লেখ করেন ইমরান খান।

এমন সময়ে তিনি অঞ্চলটি নিয়ে যুদ্ধের সর্তক বার্তা উচ্চারণ করলেন যার কিছুদিন আগেই কাশ্মিরে কথিত ‘জঙ্গিবাদ নির্মূল ক্যাম্প’ নির্মাণের ঘোষণা দেন ভারতের নবনিযুক্ত প্রতিরক্ষা প্রধান (সিডিএস) জেনারেল বিপীন রাওয়াত।

উল্লেখ্য, কাশ্মির ইস্যুতে এ পর্যন্ত তিনবার যুদ্ধে লিপ্ত হয়েছে পাকিস্তান ও ভারত।

সূত্র: পার্স টুডে, রয়টার্স

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ