শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

তাবিথের প্রার্থিতা বাতিলে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হলফনামায় তথ্য গোপনের জন্য বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিলে ইসিতে নালিশ জানানোর পর এবার আদালতে গেলেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

আজ রোববার হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন তিনি। আগামীকাল সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হতে পারে।

সূত্রমতে জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথের সম্পদের তথ্য গোপনের খবর সম্প্রতি সংবাদ মাধ্যমে এলে তার প্রার্থিতা বাতিলে গত বৃহস্পতিবার ইসিতে আবেদন জমা দেন বিচারপতি মানিক।

‘সুনির্দিষ্ট’ অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে রিট আবেদন করেছেন বলে জানান বিচারপতি মানিক। তিনি বলেন, ‘সিঙ্গাপুরে তাবিথ আউয়ালের যে ব্যবসায়িক কোম্পানি আছে, সে কোম্পানির তথ্য তিনি হলফনামায় উল্লেখ করেনি। ফলে সম্পদের তথ্য গোপনের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে সে আর প্রার্থী থাকতে পারে না। রিটে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।’

বিচারপতি মানিক এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ‘সিঙ্গাপুরের কোম্পানি এনএফএম এনার্জির (সিঙ্গাপুর) তিনজন অংশীদারের একজন তাবিথ। কোম্পানিটির মূল্য দেখিয়েছে ২ মিলিয়ন মার্কিন ডলারের উপরে। এটা বিশ্বের যেকোনো দেশের টাকার অর্থেই বেশ বড়। কিন্তু এই তথ্য তাবিথ তার হলফনামায় উল্লেখ করেননি। তার মনোনয়ন আইনত বাতিল হতে বাধ্য।’

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ এফবিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর ছেলে। মিন্টু বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান। রিট আবেদনে তাবিথের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার, সরকারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিচারপতি মানিক বলেন, ‘আগামীকাল বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে রিটটির শুনানি হতে পারে। রিটের পক্ষে শুনানি করবেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আব্দুল মতিন খসরু।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ